বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন এমপি বীর বাহাদুর
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরে দেড়কোটিি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন বাসটার্মিনালসহ ডজনাধিক প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি-সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
সোমবার ( ৮ জুলাই) সকালে সকাল ১১ টা থেকে ২ টার মধ্যে এ প্রকল্প গুলো উদ্বোধন কালে তিনি বলেন,পার্বত্যাঞ্চলে এতো উন্নয়ন হল শুধু জননেত্রী শেখ হাসিনার হাত ধরে।
তিনি আরো বলেন,শিক্ষা,চিকিৎসা,বিদ্যুৎ,যোগাযোগসহ সব খাতের অবস্থা বর্তমানে অভূতপূর্ব। যা বিগত দিনে কেউ করতে পার নি। উপজেলার বাইশারী,ঘুমধুম,দৌছড়ি,সদর ও সোনাইছড়ি সহ ৫ ইউনিয়নের উন্নয়ন দেখে সাধারণ মানুষ খুবই খুশি।
বক্ততার এক পর্যায়ে তিনি একটি আধুনিক মানের একটি মসজিদ নির্মানের আগ্রহ প্রকাশ করে বলেন, আমি ওয়াদা করছি যে, বাস টার্মিনাল এলাকায় এ মসজিদ নির্মান করবো। যেটি হবে
দৃষ্টিনন্দন ও আধুনিকমানের।
সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।
এতে অন্যান্যদের মাঝে বক্ততা করেন,জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,
নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, জেলা আওয়ামী লীগ সদস্য মো: মহিউদ্দিন
আওয়ামী লীগ সহ সভাপতি ও মাননীয় এমপি বীর বাহাদুর এর প্রতিনিধি আবুতাহের কোম্পানি,জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ক্যানুওয়ান চাক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা আক্তার রুনা প্রমূখ।
বান্দরবান জেলা আওয়ামী লীগ সদস্য ও সদর ইউপি সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় সভায়
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।
এ সভা শেষে তিনি নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদের কার্যালয়ে যান। এর পরপর
তিনি উপজেলা যুবমহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন।
বেলা সাড়ে ১২ টায় তিনি
বন্যায় দুর্গতদের মাঝে ঢেউটিন বিতরণ করে উপজেলার বিশেষ মাসিক সমন্বয় সভায় যোগদেন। দুপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে
শিশুপার্ক সংস্কারের উদ্বোধন করার পর বিকেলে তিনি বান্দরবানে ফিরে যান।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































